Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ধাওয়ানের চোখে চ্যাম্পিয়ন ভারত

ধাওয়ানের চোখে চ্যাম্পিয়ন ভারত
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দুবাই: অপেক্ষাই সার! পিঠের চোট না সারায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। তাঁর মতো তারকা পেসারের অনুপস্থিতি ভারতকে ভোগাতে পারে। প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানও মনে করছেন, বুমরাহর অভাব ঢাকাই টিম ইন্ডিয়ার কাছে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘বুমরাহ এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার। অব্যর্থ নিশানা। সেই খামতি রাতারাতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। তবে পরিবর্ত হিসেবে হর্ষিত রানাকে দলে নেওয়ার সিদ্ধান্ত ঠিক। অল্প সময়েই ও আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ ফেলেছে। প্রচণ্ড সাহসী। চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। ইংল্যান্ডের বিরুদ্ধেও ভালো বল করেছিল। আমার মনে হয়, এত বড় আসরে খেলার সুযোগ হর্ষিত হেলায় হারাতে চাইবে না।’
Advertisement
আইসিসি’কে দেওয়া সাক্ষাৎকারে শিখর ধাওয়ানের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর চোখে চ্যাম্পিয়ন কোন দল? জবাবে বাঁ হাতি ওপেনার বলেন, ‘ভারত ছাড়া আর কোনও নাম ভাবতে পারছি না। বুমরাহ নেই ঠিকই, কিন্তু আমাদের ব্যাটিং খুবই শক্তিশালী। দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত ভারসাম্য রয়েছে। একদিকে রোহিত, কোহলি, জাদেজা, সামির মতো সিনিয়ররা আছে। আবার গিল, ঋষভ, বরুণদের মতো তরুণরা দলকে জেতাতে পারদর্শী। বিশেষ করে গিলের ব্যাটিং আমাকে ভীষণই আকৃষ্ট করছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ওর ধারাবাহিকতা প্রশংসাযোগ্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গিলকে নিয়ে আশাবাদী।’
ভারত ছাড়াও আয়োজক দেশ পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকেও ফেভারিটের তালিকায় রাখছেন গব্বর। তিনি জানিয়েছেন, ‘পাকিস্তান গতবারের চ্যাম্পিয়ন। রিজওয়ানরা এবার ঘরের মাঠে খেলবে। সেই সুবিধা কাজে লাগিয়ে খেতাব ধরে রাখার চেষ্টা করবে ওরা। অস্ট্রেলিয়া বড় আসরের দল। তবে চোট সমস্যা ভোগাতে পারে স্মিথদের। দক্ষিণ আফ্রিকা গত কয়েক বছর ধরে যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে ওদের কাছে ভালো ফল আশা করাই যায়।’
Advertisement
সম্পর্কিত সংবাদ