Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আইসিসি’র হল অব ফেমে ধোনি

সম্মানিত হলেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার লন্ডনে আইসিসি’র হল অব ফেম-এ অন্তর্ভুক্ত হলেন তিনি। এর আগে ভারতের ১০ জন ক্রিকেটার এই সম্মানে ভূষিত হয়েছিলেন।

আইসিসি’র হল অব ফেমে ধোনি
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: সম্মানিত হলেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার লন্ডনে আইসিসি’র হল অব ফেম-এ অন্তর্ভুক্ত হলেন তিনি। এর আগে ভারতের ১০ জন ক্রিকেটার এই সম্মানে ভূষিত হয়েছিলেন। তার মধ্যে দু’জন মহিলা ক্রিকেটার। এই অনুষ্ঠানে রবি শাস্ত্রী বলেন, ‘ধোনির মতো টেম্পারামেন্ট কারও মধ্যে দেখিনি। শূন্যই করুক বা বিশ্বকাপ জিতুক, ও একই রকম। কোনও ফারাকই বোঝা যায় না। এটা আমি ভারতের আর কোনও ক্রিকেটারের মধ্যে দেখিনি। এমনকী, শচীন তেন্ডুলকরও মাঝে মাঝে রেগে যেত।’ ধোনি বলেছেন, ‘ক্রিকেটের সর্বকালের সেরাদের মধ্যে স্থান পেয়ে আমি অভিভূত।’ ধোনির সঙ্গে ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন, দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা সহ মোট সাতজন ক্রিকেটার। তার মধ্যে দু’জন মহিলা। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘১৭,২৬৬ আন্তর্জাতিক রান, ৮২৯ শিকার ও তিন ফরম্যাট মিলিয়ে ৫৩৮ ম্যাচ খেলেছেন ধোনি। এতেই প্রতিফলিত ওর অসাধারণ ধারাবাহিকতা ও ফিটনেস।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ