Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

‘ক্যাপ্টেন কুল’ স্বত্ব দাবি ধোনির

‘ক্যাপ্টেন কুল’ বললে কার কথা আপনার মনে পড়ে? হ্যাঁ, ঠিকই ধরেছেন মহেন্দ্র সিং ধোনি। কারণ এই নামটি কেবল তাঁর ক্ষেত্রেই খাটে

‘ক্যাপ্টেন কুল’ স্বত্ব দাবি ধোনির
  • ৩০ জুন, ২০২৫ ২০:০৬
Prefer us on Google

মুম্বই, ৩০ জুন: ‘ক্যাপ্টেন কুল’ বললে কার কথা আপনার মনে পড়ে? হ্যাঁ, ঠিকই ধরেছেন মহেন্দ্র সিং ধোনি। কারণ এই নামটি কেবল তাঁর ক্ষেত্রেই খাটে। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষ দলকে কুপোকাত করার দক্ষতা রয়েছে শুধুমাত্র ধোনিরই। নিজের দলের খারাপ বা ভালো কোনও পারফরম্যান্সেই মাঠে খুব বেশি ভাবপ্রকাশ করতেন না। তাঁর অধিনায়কত্বে দল জিতলেও মার্জিত হাসিমুখে জয় উদযাপন করতেন। তাই ধোনিকে তাঁর ভক্ত, অনুরাগীরা ‘ক্যাপ্টেন কুল’-ই বলে থাকেন। এবার সেই ‘ক্যাপ্টেন কুল’ নামের স্বত্বই দাবি করে বসলেন স্বয়ং ‘মাহি’।

Advertisement

অর্থাৎ এই শব্দের মালিক হতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক। অন্য কেউ যাতে এই নাম নিয়ে নিতে না পারে সেই কারণে ইতিমধ্যেই ট্রেড মার্ক রেজিস্ট্রি পোর্টালে আবেদনও জানিয়েছেন ধোনি। সূত্রের খবর, ভারতের প্রাক্তন অধিনায়কের আবেদন গ্রহণ করা হয়েছে নির্দিষ্ট সংস্থার তরফে। পরবর্তী যথাযথ পদক্ষেপও করা হচ্ছে। তবে এই প্রথম নয়, ধোনির তরফে আগেও ‘ক্যাপ্টেন কুল’ শব্দের স্বত্বের দাবি জানিয়ে আর্জি জানানো হয়েছিল। যদিও তখন তাঁর আর্জি খারিজ হয়ে গিয়েছিল। সূত্রের খবর, ধোনি ট্রেনিং সেন্টার ও ক্রিকেট কোচিং সেন্টারের জন্যই ব্যবহার করতে চান ‘ক্যাপ্টেন কুল’ শব্দটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ