Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ধন্যি ছেলের অধ্যাবসায়

ধন্যি ছেলের অধ্যাবসায়
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
অভিনয়ের পাশাপাশি সমানতালে পড়াশোনা চালিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। গত বছর মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া ৩’। নানা মহলে প্রশংসিত কার্তিকের অভিনয়। ছবির কাজের তুমুল ব্যস্ততার মধ্যেও পড়াশোনায় কোনও খামতি রাখেননি তিনি। এবার পরিশ্রমের ফল পেলেন অভিনেতা। এক দশক পর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেলেন তিনি। সদ্য ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল মুম্বইতে। সেখানেই ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট তুলে দেওয়া হয় কার্তিকের হাতে। বিশ্ববিদ্যালয়ের ড্রেসকোডেই হাজির হন অভিনেতা। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এদিন কলেজ পড়ুয়াদের সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে। কার্তিক লিখেছেন, ‘ব্যাকবেঞ্চ থেকে কলেজের সমাবর্তন অনুষ্ঠান— দারুণ সফর ছিল।’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান অভিনেতা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ