Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ধুলহরে জমি বিবাদে জখম ছয়

জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা রায়গঞ্জের বাহীন গ্রাম পঞ্চায়েতের ধুলহর এলাকায়। শনিবার দু’পুরে বিবাদমান দু’পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়। গুরুতর আহত হন অন্তত ছ’জন। সকলেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা প্রসঙ্গে পুলিসের বক্তব্য, দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিস।

ধুলহরে জমি বিবাদে জখম ছয়
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা রায়গঞ্জের বাহীন গ্রাম পঞ্চায়েতের ধুলহর এলাকায়। শনিবার দু’পুরে বিবাদমান দু’পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়। গুরুতর আহত হন অন্তত ছ’জন। সকলেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা প্রসঙ্গে পুলিসের বক্তব্য, দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিস। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, দু’শতক জমি নিয়ে শরিফুল হক ও করিমুল শেখদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। এদিন সেই বিবাদ চরমে ওঠে। শেষে দু’পক্ষই মারামারিতে জখম  হয়েছে। শরিফুল হকের অভিযোগ প্রতিপক্ষ করিমুল ও তার লোকজন এদিন স্থানীয় একটি রাস্তায় খুঁটি বসাতে যায়। যার প্রতিবাদ করতেই বহিরাগত কয়েকজনকে নিয়ে আমার পরিবারের উপর চড়াও হয়। এক দু’কথা বলতে না বলতেই বেদম প্রহার করে আমায়। হামলাকারীদের বাধা দিতে গেলে মার খান আমার স্ত্রী সাবেরা খাতুন ও আমার ছেলে সাদেক আলি। আমরা তিনজনই রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসারত। 
অন্যদিকে, অপরপক্ষের তরফে মঞ্জুলা খাতুন বলেন, আমাদের পরিবারের দু’শতক জমি জোর করে দখলের চেষ্টায় আছে শরিফুল হক সহ তার আত্মীয় পরিজনরা। ওদের উপর আমরা হামলা করিনি। উল্টে ওরাই আমাদের তিনজনকে বেদম মারধর করেছে। গুরুতর অবস্থা আমার দুই দিদি বুলু খাতুন, টুলি খাতুন ও বউদি দুলালি খাতুনের। তিনজনই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। তাঁর অভিযোগ বাঁশ, লোহার রড দিয়ে আমাদের উপর তেড়ে আসে আমাদের আত্মীয় তথা প্রতিবেশী শরিফুল হক ও তার লোকজন। আমরা ঘটনার জন্য পুলিসের কাছে অভিযোগ করেছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ