সংবাদদাতা, গঙ্গারামপুর: শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ধলদিঘিতে সৈয়দ করম আলি শাহ টাটশাহী ফকিরের উরস অনুষ্ঠিত হল। উরস উপলক্ষ্যে মাজারে সিন্নি চড়ালেন হিন্দু ও ইসলাম ধর্মাবলম্বী ভক্তপ্রাণ সাধারণ মানুষ। উরসকে কেন্দ্র করে ধলদিঘির পাড়ে বসেছে তিনদিনের মেলা।



