Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ধুলো রুখতে স্কুলের রাস্তায় জল ছিটালো পুরসভা

ময়নাগুড়ি শহরের বুকে বেহাল রাস্তা। উড়ছে ধুলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ময়নাগুড়ি পুরসভার পক্ষ থেকে বেহাল রাস্তায় ছিটিয়ে দেওয়া হল জল।

ধুলো রুখতে স্কুলের রাস্তায় জল ছিটালো পুরসভা
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহরের বুকে বেহাল রাস্তা। উড়ছে ধুলো।  উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ময়নাগুড়ি পুরসভার পক্ষ থেকে বেহাল রাস্তায় ছিটিয়ে দেওয়া হল জল।
Advertisement
১৬ নম্বর ওয়ার্ডের রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। ওয়ার্ডে রয়েছে একটি হাইস্কুল। সেখানে ময়নাগুড়ি হাইস্কুল এবং আমগুড়ি স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছে।   খানাখন্দে ভরা রাস্তার পিচের আস্তরণ উঠে গর্ত তৈরি হয়েছে। রাস্তা সংস্কারের দাবি উঠলেও তা হয়নি। ফলে আপাততভাবে ধুলো রুখতে ময়নাগুড়ি পুরসভা নিজস্ব ট্যাঙ্কার দিয়ে জল ছিটানো শুরু করল। কাউন্সিলার  ললিতা রায় বলেন, রাস্তার দশা খারাপ একথা সত্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই রাস্তা দিয়েই পরীক্ষা দিতে আসছে। তাদের যেন অসুবিধা না হয়, তাই এই পদক্ষেপ। 
১৬ নম্বর ওয়ার্ডের শহিদগড় হাইস্কুলের শিক্ষক দীপক চক্রবর্তী বলেন,  ভালো উদ্যোগ। জল দেওয়ার কারণে ধুলোবালি নেই।   
Advertisement
সম্পর্কিত সংবাদ