Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঢাংঢিগুড়ি কাচুয়া উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে চালু হবে বিজ্ঞান বিভাগ

ঢাংঢিগুড়ি কাচুয়া উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে চালু হবে বিজ্ঞান বিভাগ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দেওয়ানহাট: নতুন শিক্ষাবর্ষ থেকেই বিজ্ঞান বিভাগ চালু হচ্ছে কোচবিহার-২ ব্লকের ঢাংঢিংগুড়ি কাচুয়া উচ্চ বিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে স্কুলে বিজ্ঞান বিভাগ চালুর অনুমোদনের চিঠি ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। তবে কোচবিহার জেলা থেকে স্কুলে বিজ্ঞান বিভাগ চালুর অনুমোদন জানিয়ে বেশকিছু বিদ্যালয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আবেদন জানালেও এখনও পর্যন্ত এ বছর জেলায় শুধুমাত্র ঢাংঢিংগুড়ি কাচুয়া উচ্চ বিদ্যালয় অনুমোদন পেয়েছে বলে জেলা শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে।  ওই স্কুলে ২০২৫-’২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে কলা বিভাগের পাশাপাশি বিজ্ঞান বিভাগে পঠনপাঠন চলবে। আপাতত পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, অঙ্ক বিষয় চালু করা হচ্ছে। আগামীতে বিজ্ঞানের অন্যান্য বিষয় চালু হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল বলেন, নতুন শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান বিভাগে ওই স্কুলে পঠনপাঠন শুরু হবে। অনেকদিনের দাবি ছিল স্কুলে বিজ্ঞান বিভাগ শুরু করার। জেলা থেকে আরও বেশকিছু স্কুল বিজ্ঞান বিভাগ চালুর জন্য আবেদন জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। তবে এখনও পর্যন্ত জেলায় কেবল মাত্র ঢাংঢিংগুড়ি কাচুয়া উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালুর অনুমোদন মিলেছে। আশা করছি, বাকি গুলিতেও অনুমোদন মিলবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ