Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ধর্মেন্দ্রজির ধৈর্য শেখার মতো

ধর্মেন্দ্রকে নিয়ে স্মৃতিচারণায় অভিনেতা টোটা রায় চৌধুরী।

ধর্মেন্দ্রজির ধৈর্য শেখার মতো
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ধর্মেন্দ্রকে নিয়ে স্মৃতিচারণায় অভিনেতা টোটা রায় চৌধুরী।

Advertisement

• দিন কয়েক আগে যেরকম গুজব ছড়িয়েছিল আমি ভেবেছিলাম সোমবারের খবরটাও যেন গুজব হয়। কিন্তু না। বিদায় নিলেন ধর্মেন্দ্রজি। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে আমি ওঁর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম। এই বয়সেও ওঁর ডেডিকেশন ছিল মারাত্মক। একদিন বেশ রাত অবধি শ্যুটিং চলছিল। ধর্মেন্দ্রজিও রাত পর্যন্ত সকলের সঙ্গে সেটেই বসেছিলেন। উনি ইচ্ছে করলেই ওঁর মেকআপ ভ্যানে গিয়ে বসতে পারতেন। সেদিন প্যাকআপ হতে প্রায় রাত দেড়টা হয়েছিল। তারপরেও বলছিলেন, ‘এখনও শট দিতে হলে আমি তৈরি!’ আমরা অনেকেই একটু অভিনয় করে নাম করলেই অপেক্ষা করতে চাই না। কিন্তু ওঁর মতো কিংবদন্তি অভিনেতার কী ধৈর্য! এটা শিক্ষণীয়। ধর্মেন্দ্রজিকে দেখে আমি সেটা আবারও শিখেছিলাম এবং নিজের জীবনেও অভ্যেস করি।

Advertisement
সম্পর্কিত সংবাদ