Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র, দ্রুত সুস্থ হচ্ছেন: হেমা মালিনী

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন তিনি।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র, দ্রুত সুস্থ হচ্ছেন: হেমা মালিনী
  • ১১ নভেম্বর, ২০২৫ ১৩:১১
Prefer us on Google

মুম্বই, ১১ নভেম্বর: বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন তিনি। মঙ্গলবার পৃথক সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই জানিয়েছেন স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এষা দেওল। এর আগে ধর্মেন্দ্রর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছিল। পরিবারের তরফে তা সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে।

Advertisement

এক সপ্তাহ আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তারপর তাঁর ভালো থাকার খবর জানিয়েছিলেন হেমা মালিনী স্বয়ং। কিন্তু সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। আগামী ৮ ডিসেম্বর ৯০ বছর বয়স হবে তাঁর। চলতি বছর এপ্রিলে ধর্মেন্দ্রর চোখের অস্ত্রোপচার হয়। সুস্থ হয়ে শ্যুটিং ফ্লোরেও গিয়েছেন তিনি। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে পরবর্তী ছবি ‘ইক্কিস’-এ কাজ করেছেন ধর্মেন্দ্র। সব ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ