Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ক্লাইম্যাক্স বিতর্কে সরব ধনুষ

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বদলে ফেলা হচ্ছে ‘রঞ্ঝনা’ ছবির ক্লাইম্যাক্স। এই নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে সিনে দুনিয়ায়। এবার এই ঘটনায় বিরক্তি প্রকাশ করলেন ছবির মুখ্য অভিনেতা ধনুষ।

ক্লাইম্যাক্স বিতর্কে সরব ধনুষ
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বদলে ফেলা হচ্ছে ‘রঞ্ঝনা’ ছবির ক্লাইম্যাক্স। এই নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে সিনে দুনিয়ায়। এবার এই ঘটনায় বিরক্তি প্রকাশ করলেন ছবির মুখ্য অভিনেতা ধনুষ। সদ্য পুনরায় মুক্তি পেয়েছে ধনুষ ও সোনম কাপুর অভিনীত ছবিটি। তবে আসল ছবির ক্লাইম্যাক্স বদলে ফেলা হয়েছে নতুন ভার্সনে। ছবির শেষ দৃশ্যে নায়ক বেঁচে উঠছেন। তা নিয়েই আপত্তি তুলেছেন ধনুষ। সোমবার তাঁর টিমের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, ‘ক্লাইম্যাক্স বদলে ফেলার ঘটনায় আমি বিরক্ত। আমি আগেই আপত্তি জানিয়েছিলাম। তা সত্ত্বেও কোনও পরিবর্তন করা হয়নি। নির্মাতারা সিদ্ধান্তে অনড়। ক্লাইম্যাক্স পরিবর্তন ছবির প্রাণ কেড়ে নিয়েছে। এটি সেই ছবি নয়, যার সঙ্গে আমি ১২ বছর আগে যুক্ত ছিলাম। আমি আশাবাদী ভবিষ্যতে এমন অপব্যবহার ঠেকাতে আরও কঠোর নিয়ন্ত্রণ আনা হবে।’ উল্লেখ্য, এর আগে পরিচালক আনন্দ এল রাইও এই ইস্যুতে হতাশা প্রকাশ করেছিলেন। দেশজুড়ে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এহেন পরিবর্তনের নিন্দা করেছেন। পরিচালক অঞ্জন দত্ত বলেছেন, ‘বিপর্যয়ের সূত্রপাত। প্রত্যেক তারকা, পরিচালকদের এই বিষয়ে কথা বলা উচিত।’   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ