Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে অপহরণ, খুনের চেষ্টার অভিযোগ

দেগঙ্গায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে অপহরণ, খুনের চেষ্টার অভিযোগ
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল। জখম পঞ্চায়েত সদস্য আব্বাস উদ্দিনের অভিযোগ, বিধায়ক রহিমা মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় কারণে মারধর করেছে বিরুদ্ধ গোষ্ঠী। আক্রান্তকে বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসার পর ছাড়া পান তিনি। দেগঙ্গার হাদিপুর-ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। আব্বাস উদ্দিন বলেন, আমাকে তুলে নিয়ে যায় তৃণমূলেরই কয়েকজন। একটি অন্ধকার ঘরে বন্দি করে বন্দুকের বাঁট দিয়ে মারে। তারপর পুকুরে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। কয়েকজন দেখতে পেয়ে আমাকে বাঁচান। পুলিসে অভিযোগ করেছি। ভোটে নির্দল হয়ে জিতে তৃণমূলে যোগ দিয়েছি। দেগঙ্গার তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল বলেন, ‘পুলিসকে অনুরোধ করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ