Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় পরপর চুরি, পুলিসের জালে ছয়

দেগঙ্গায় পরপর চুরি, পুলিসের জালে ছয়
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মাসখানেক ধরে দেগঙ্গাজুড়ে একের পর এক চুরির ঘটনা ঘটছে। যার জেরে পুলিসি নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। এবার পরপর চুরি ও ডাকাতির ঘটনায় জড়িত বানজারা টিমের ছ’জনকে গ্রেপ্তার করল দেগঙ্গা থানার পুলিস। বৃহস্পতিবার রাতে বেড়াচাঁপা শ্মশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতরা হল সুনীল পাশি, রমজান বেদ, সিধু বেদ, ছোটে বেদ, লাল বেদ, লাড্ডু বেদ। শুক্রবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে দু’দিনের পুলিস হেফাজত হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বানজারা টিমের সদস্যরা দেগঙ্গার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে অস্থায়ী তাঁবু খাটিয়ে বাস করছিল। এদের বাড়ি দুর্গাপুর ও আসানসোলে। মাসখানেক আগে একটি দল স্ত্রী সন্তান নিয়ে দেগঙ্গার বেড়াচাঁপার শ্মশানে এলাকায় শিবির তৈরি করে। স্থানীয়দের দাবি, তারপর থেকেই চুরি বাড়ছিল। দেগঙ্গার দোহারিয়া, বেলপুর, পূর্ব চ্যাংদানা গ্রামে প্রায় ১৫-২০ বাড়িতে চুরি হয়। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিস। ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক ওই এলাকায় রেকি করছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ