Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় একই রাতে দু’টি দোকান, ৭টি বাড়িতে চুরি

দেগঙ্গায় একই রাতে দু’টি দোকান, ৭টি বাড়িতে চুরি
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বুধবার রাতে একই এলাকায় দু’টি দোকান ও সাতটি বাড়িতে পরপর চুরি হয়ে গেল। ঘটনাটি দেগঙ্গা থানার নুরনগর পঞ্চায়েতের দোহারিয়া মল্লিকপাড়ার। টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দেগঙ্গা এলাকায় গত কয়েক মাসে ধারাবাহিক চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা মহম্মদ হেজাতুল্লাহ বৃহস্পতিবার সকালে উঠে দেখেন, ঘরের আলমারি ভাঙা। বাড়ি লাগোয়া দোকানের নগদ বাক্স লণ্ডভণ্ড। দোকান ও বাড়ি থেকে নগদ ও সোনার গয়না মিলিয়ে ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। তিনি বলেন, সিঁড়ির ঘর দিয়ে ভিতরে আসে চোর। আমাদের ধারণা, চোর রাসায়নিক স্প্রে করেছিল। ফলে চুরির সময় কিছু বুঝতেই পারিনি। অন্যদিকে, পেশায় নলকূপ সারাইয়ের মিস্ত্রি বাহারুল ইসলামের বাড়িতেও চুরি হয়। আলমারি ভেঙে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গিয়েছে। তিনি বলেন, কিছু স্প্রে করা হয়েছে এটা নিশ্চিত। কারণ, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আমার তিন বছরের ছেলের ঘুম ভাঙানো যায়নি। ওকে হাসপাতালে চিকিৎসাও করাতে হয়েছে। পুলিসের এক কর্তা বলেন, চুরির পরে দেগঙ্গা থানার পুলিস প্রতিটি বাড়িতে তদন্তে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে তারা কথাও বলেছে। দেগঙ্গায় একটা চক্র কাজ করছে এই চুরির পিছনে। আমরা দ্রুত তাদের গ্রেপ্তার করব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ