নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফের চুরি দেগঙ্গার কাউকেপাড়া এলাকায়। বাড়ির দরজা ভেঙে ভিতরে থাকা নগদ প্রায় ৩০ হাজার টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক মহম্মদ শাহজাহান মণ্ডল। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বেঁড়াচাপা কাউকেপাড়ায় টাকি রোডের ধারে বাড়ি শাহজাহানের। দ্বিতল বাড়ির পিছনের দরজা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। তারপর ভিতরে অবাধে চলে লুটপাট। বাড়ির সঙ্গে থাকা দোকানেরও ক্যাশবক্সের টাকাও নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু, এতকিছু টের পারননি কেউই। শনিবার সকালে উঠে পরিবারের সদস্যরা দেখেন, সর্বস্ব খোয়া গিয়েছে। থানায় জানিয়েছেন শাহজাহান।



