Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘার জগন্নাথধাম উদ্বোধনের প্রস্তুতি বৈঠক করল পুলিস

আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে উদ্বোধন হবে দীঘার জগন্নাথধাম ও সংস্কৃতি কেন্দ্রের। মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে নিরাপত্তা, যান চলাচল, অতিরিক্ত ভিড় সামাল দেওয়া সহ সামগ্রিক বিষয় নিয়ে বুধবার রাজ্য পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা জেলা পুলিস-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন

দীঘার জগন্নাথধাম উদ্বোধনের প্রস্তুতি বৈঠক করল পুলিস
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে উদ্বোধন হবে দীঘার জগন্নাথধাম ও সংস্কৃতি কেন্দ্রের। মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে নিরাপত্তা, যান চলাচল, অতিরিক্ত ভিড় সামাল দেওয়া সহ সামগ্রিক বিষয় নিয়ে বুধবার রাজ্য পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা জেলা পুলিস-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন। এদিন মন্দির চত্বরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিজি রাজীব কুমার, এডিজি জাভেদ শামিম, জেলা পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, হিডকোর ভাইস-চেয়ারম্যান তথা প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, জেলা পুলিস ও প্রশাসনের আধিকারিকরা। বিকেলে কয়েক ঘণ্টা ধরে চলে বৈঠক। সেখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। পর্যাপ্ত সিসিটিভি বসানোর পাশাপাশি কোথায় কত, পুলিস মোতায়েন করা হবে, কোথায় গাড়ি পার্কিং করা হবে, তা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। এছাড়া উদ্বোধন পরবর্তী সময়ে দর্শনার্থীদের বাড়তি ভিড় কীভাবে মোকাবিলা করা হবে, সেব্যাপারেও পরিকল্পনা করা হয়। পাশাপাশি পুলিস-প্রশাসনের কর্তারা মূল মন্দির, ভোগঘর, সিংহদুয়ার, অরুণস্তম্ভ, বিশ্রামকক্ষ, সবকিছুই পরিদর্শন করেন এবং বর্তমানে কাজ কোন পর্যায়ে রয়েছে, তা খতিয়ে দেখা হয়। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, এদিন মূলত উদ্বোধনের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা সহ মন্দিরের শেষ পর্যায়ের কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ