মানকরের ঐতিহ্যবাহী রথ দেখতে ভিড় জমান ভক্তরা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: মানকরের ঐতিহ্যবাহী পিতলের রথে প্রতি বছর ব্যাপক ভিড় হয় এলাকায়। পারিবারিক এই রথ ক্রমেই সর্বজনীন উৎসবের আকার নিয়েছে। শতাব্দীপ্রাচীন এই রথকে হেরিটেজ ঘোষণার দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। কর পরিবারের বর্তমান প্রজন্ম কপিলমুনি কর রথের রক্ষণাবেক্ষণ করছেন। জানা গিয়েছে, কর পরিবারের পূর্বপুরুষ কন্দর্প কর তীর্থ দর্শনে প্রথমে মথুরা যান। সেখানে সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাঁর পুঁটলির ভিতরে লক্ষ্মী-জনার্দনের মূর্তি। প্রথমে ভেবেছিলেন কেউ ভুল করে রেখে গিয়েছেন। তাই মূর্তি বাইরে রেখে তিনি রওনা দেন বৃন্দাবনের উদ্দেশে। কিন্তু সেখানেও একই ঘটনা ঘটে। পরে কাশীতে গিয়ে তিনি স্বপ্নাদেশ পেয়ে মানকরে সেই বিগ্রহ প্রতিষ্ঠা করেন।

Advertisement