Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নাজিরাবাদের গোডাউনে বিধ্বংসী আগুনে ৩ জনের মৃত্যু, এখনও নিখোঁজ অনেকে

কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুর থানার নাজিরাবাদে বিধ্বংসী আগুনে এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। নিখোঁজ আরও অনেকে। তাঁদের অধিকাংশ মেদিনীপুরের বাসিন্দা।

নাজিরাবাদের গোডাউনে বিধ্বংসী আগুনে ৩ জনের মৃত্যু, এখনও নিখোঁজ অনেকে
  • ২৬ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

কলকাতা, ২৬ জানুয়ারি: কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুর থানার নাজিরাবাদে বিধ্বংসী আগুনে এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। নিখোঁজ আরও অনেকে। তাঁদের অধিকাংশ মেদিনীপুরের বাসিন্দা। যদিও পুলিশ এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলেনি। এখনও চলছে উদ্ধারকাজ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত তিনটে নাগাদ প্রথমে একটি ডেকোরেটরের গোডাউনে আগুন লাগে। পাশেই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার গোডাউন। সেখান থেকে ছড়িয়ে পড়েছে আগুন। সে সময় কয়েকজন কর্মী গোডাউনের মধ্যে ছিলেন বলে খবরে প্রকাশ। পরিবারের দাবি, সে সময় এক কর্মী ফোন করে বলেছিলেন, ‘আমাদের বাঁচানোর কেউ নেই। বাঁচাও তোমরা।’ কিন্তু বর্তমানে ওই কর্মীর মোবাইল বন্ধ। বাকিদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। ঘটনাস্থলে ছুটে এসেছেন উদ্বিগ্ন পরিবারের লোকজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ