Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিকাশিনালা থাকা সত্ত্বেও রাস্তায় জমছে জল, ক্ষোভ কুলাগাঁওতে

দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলাগাঁওতে সামান্য বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে জল। স্থানীয়দের বক্তব্য, নিকাশিনালা থাকলেও তা কোনও কাজে লাগছে না। তাই রাস্তার উপর জল জমে থাকছে।

নিকাশিনালা থাকা সত্ত্বেও রাস্তায় জমছে জল, ক্ষোভ কুলাগাঁওতে
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চোপড়া: দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলাগাঁওতে সামান্য বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে জল। স্থানীয়দের বক্তব্য, নিকাশিনালা থাকলেও তা কোনও কাজে লাগছে না। তাই রাস্তার উপর জল জমে থাকছে। কয়েক বছর ধরে বর্ষায় এই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রবিবার সামান্য বৃষ্টি হতেই রাস্তায় জল জমে থাকছে। স্থানীয় বাসিন্দা ইন্দ্রমোহন বর্মনের বক্তব্য, এখনই এই অবস্থা হলে বর্ষায় কী হবে। গ্রামবাসীদের অভিযোগ, পুরো এলাকায় নিকাশিনালা নেই। যে অংশে রয়েছে, সেখানে নিকাশিনালা কাজে আসছে না। তাঁদের দাবি, বর্ষায় দাসপাড়া বাজারের জল এই রাস্তার উপরে চলে। স্থানীয় বাসিন্দা মনসুর আলম জানান, এই রাস্তা দিয়ে ৮ থেকে ১০ টি গ্রামের মানুষ যাতায়াত করেন। রাস্তায় জল জমে থাকায় মানুষের ভোগান্তি বাড়ে। সমস্যার কথা স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য জাহিরুল ইসলাম। বিষয়টি গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে বলে জাহিরুলের দাবি। দাসপাড়া বাজার থেকে কুলাগাঁও গ্রাম পর্যন্ত প্রায় দুশো মিটারের নিকাশিনালা রয়েছে। সাফাইয়ের অভাবে সেই নিকাশিনালা কাজে লাগছে না। বর্ষার আগে নিকাশিনালা সংস্কারের দাবি উঠেছে। উপপ্রধান জিল্লুর রহমান বলেন, বিষয়টি জেলা পরিষদের নজরে আনা হয়েছে। সমস্যা মিটে যাবে।  কুলাগাঁওতে বেহাল নিকাশি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ