Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দেশ এক রাগ

সম্প্রতি ‘দেশ এক রাগ ২’ শীর্ষক এক সঙ্গীতানুষ্ঠানের সাক্ষী থাকলেন শ্রোতা-দর্শক। আইটিসি লিমিটেড ও আইটিসি সঙ্গীত গবেষণা অ্যাকাডেমির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

দেশ এক রাগ
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• সম্প্রতি ‘দেশ এক রাগ ২’ শীর্ষক এক সঙ্গীতানুষ্ঠানের সাক্ষী থাকলেন শ্রোতা-দর্শক। আইটিসি লিমিটেড ও আইটিসি সঙ্গীত গবেষণা অ্যাকাডেমির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের চিরন্তন ধারা থেকে অনুপ্রাণিত এই পরিবেশনার কেন্দ্রবিন্দু ‘রাগ দেশ’। পাশাপাশি ভারতের নানা শাস্ত্রীয় নৃত্যকলাও পরিবেশিত হয়েছে। বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্যকে তুলে ধরেছে সমগ্র পরিবেশনা। পণ্ডিত অজয় চক্রবর্তী এ প্রসঙ্গে বলেন, ‘সঙ্গীত ও নৃত্যের মিলনই শিল্পকলার প্রকৃত স্বরূপ। এই অনুষ্ঠানে আমরা শাস্ত্রীয় নৃত্যগুরু ও তাঁদের শিষ্যদের সঙ্গে কাজ করেছি।’ এই প্রজেক্টের সঙ্গীত পরিচালক আবির হোসেন বলেন, ‘গুরুত্বপূর্ণ একটি উদ্যোগে ফের সঙ্গীত পরিচালনার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। এ বছর একেবারে নতুন এক দল তরুণ শিল্পী, গুরু ও শিক্ষকরা একসঙ্গে কাজ করেছেন। তাঁদের আবেগ, নিষ্ঠা এই প্রজেক্টকে আরও সমৃদ্ধ করেছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ