Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জেলাশাসককে ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার বারাসতে, আটক ১৬

জেলাশাসককে ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার বারাসতে, আটক ১৬
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: একাধিক ইস্যুতে শুক্রবার জেলাশাসকের অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিল আইএসএফের ছাত্র সংগঠন ‘স্টুডেন্ট ফ্রন্ট’। কিন্তু সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। জেলাশাসকের অফিসের মূল গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন ছাত্ররা। সেই চেষ্টা রুখে দেয় বারাসত থানার পুলিস। বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে ১৬ জনকে আটক করেছে তারা। জানা গিয়েছে, কসবা কলেজে ধর্ষণের প্রতিবাদে, সব কলেজে ছাত্র ইউনিয়নের নির্বাচন সহ একাধিক দাবিতে শুক্রবার উত্তর ২৪ পরগনার জেলাশাসককে ডেপুটেশন দিতে যায় স্টুডেন্ট ফ্রন্ট। এদিন দুপুরে বারাসত গভর্নমেন্ট কলেজ এলাকায় প্রথমে জমায়েত করে তারা। তারপর ছাত্ররা মিছিল করে পৌঁছয় জেলাশাসকের দপ্তরে। সেখানে তাদের আটকায় পুলিস। এরপর পুলিস ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হয় তুমুল ধ্বস্তাধ্বস্তি। জোর করে জেলাশাসকের দপ্তরের লোহার মূল গেট ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখন বারাসত থানার বিশাল পুলিস বাহিনী এসে ১৬ জনকে আটক করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ