নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা লাগোয়া জেলাগুলিতে বাড়ছে ডেঙ্গু। স্বাস্থ্যদপ্তরের সাপ্তাহিক অভ্যন্তরীণ রিপোর্ট থেকে এই তথ্য উঠে এসেছে। ২৪ জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী, সংক্রমণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। আর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

উল্লেখযোগ্য বিষয় হল, সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা ১০ জেলার মধ্যে ৫টিই কলকাতা ও তার আশপাশের। সেগুলি হল উত্তর ২৪ পরগনা (৪৩৭), দক্ষিণ ২৪ পরগনা (১৩৮), হুগলি (২৮৮), হাওড়া (২৬১) এবং কলকাতা (১৯৯)। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখন বেড়ে হয়েছে প্রায় ২৮০০।