Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে রবীন্দ্র ভবন সংস্কার করে চালুর দাবি

রবীন্দ্র ভবন সংস্কার করে চালুর দাবিতে আবারও সরব শহরের সংস্কৃতিপ্রেমী মানুষজন। বৃহস্পতিবার বিশ্ব থিয়েটার দিবসে বিক্ষোভ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের সদস্যদের।

রায়গঞ্জে রবীন্দ্র ভবন সংস্কার করে চালুর দাবি
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রবীন্দ্র ভবন সংস্কার করে  চালুর দাবিতে আবারও সরব শহরের সংস্কৃতিপ্রেমী মানুষজন। বৃহস্পতিবার বিশ্ব থিয়েটার দিবসে বিক্ষোভ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের সদস্যদের। রবীন্দ্র ভবনের গেটের সামনে দাঁড়িয়ে তাঁরা বিক্ষোভ অবস্থান করেন। তাঁদের স্পষ্ট দাবি, যত দ্রুত সম্ভব রায়গঞ্জ শহরের রবীন্দ্র ভবনের সংস্কার করতে হবে। এ ব্যাপারে রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতির বক্তব্য, রবীন্দ্র ভবনের পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। ভবনের একাংশে বড়সড় ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে ভবনের বাইরেরও কিছুটা অংশ। তারজন্য সংশ্লিষ্ট দপ্তরে রবীন্দ্র ভবন সম্পূর্ণ সংস্কারের জন্য প্রশাসনের তরফে প্রস্তাব পাঠানো হয়েছে।

Advertisement

সংগঠনের জেলা কার্যকরী সভাপতি অমিত দাসের বক্তব্য, বিপুল টাকা খরচ করে সংস্কার হলেও, লকডাউনের সময় থেকে সম্পূর্ণরূপে বন্ধ রায়গঞ্জ শহরের রবীন্দ্রভবনটি। যা নিয়ে সংস্কৃতিমনস্ক মানুষজনের অসন্তোষের শেষ নেই। বিশেষত যাঁরা নাটক, থিয়েটার সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত। তাই আমরা এদিন রবীন্দ্র সদন সংস্কার ও সেটি চালুর দাবিতে বিক্ষোভ অবস্থান শুরু করেছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ