Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিকের পর প্রাথমিকের ক্লাসের দাবি

উচ্চ মাধ্যমিক শুরুর আগে প্রাথমিক স্তরের স্বাভাবিক ক্লাস এবং মিড ডে মিল চালুর সরকারি নির্দেশ ছিল। সেই অনুযায়ী, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রগুলিতে ক্লাস শেষ হয়েছে প্রাথমিকের।

উচ্চ মাধ্যমিকের পর প্রাথমিকের ক্লাসের দাবি
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক শুরুর আগে প্রাথমিক স্তরের স্বাভাবিক ক্লাস এবং মিড ডে মিল চালুর সরকারি নির্দেশ ছিল। সেই অনুযায়ী, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রগুলিতে ক্লাস শেষ হয়েছে প্রাথমিকের। এর জন্য বিভিন্ন স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে দাবি পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু। তিনি বলেন, আমাদের স্কুল উত্তরপাড়া গভর্নমেন্ট হাইস্কুল ফর বয়েজে আমরা বাধ্য হয়েই প্রাথমিক বন্ধ রেখেছিলাম। তবে, আশপাশের যেসব স্কুলে তা খোলা ছিল, সেখানে বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অভিভাবকদের ভিড়, পড়ুয়ারা বেরিয়ে আসছে, এমন সময়ে প্রশ্নপত্রও ঢুকছে। তাই, প্রাথমিক চালু থাকলেও তা যে পরীক্ষার পরে শুরু করা হয়। অন্যদিকে, পরীক্ষার মধ্যেই অনূর্ধ্ব ১৪ পড়ুয়াদের সরকারি ভলিবল টুর্নামেন্টের জন্য শিক্ষক-শিক্ষিকাদের ডাক পড়ছে বলে অভিযোগ। যদিও, ডাকা হলেও সংশ্লিষ্ট বিভাগের দাবি, বিজ্ঞপ্তি হলেও অন ডিউটি লিভের বিষয়টি চূড়ান্ত হয়নি। তাছাড়া খুব কম সংখ্যক শিক্ষক-শিক্ষিকাকে প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই ডাকা হবে। ফলে পরীক্ষায় সমস্যা হবে না। তবে, পরীক্ষার মধ্যে এই বিষয়টি না ফেললেই ভালো হতো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ