বাজি বিস্ফোরণে মৃত্যুর বিচারের দাবি
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বাজি ক্ষেত্রে অসংখ্য প্রাণের বিনিময়ে দুর্নীতি হয়েছে, এমনটাই অভিযোগ পরিবেশ কর্মীদের সংগঠন সবুজ মঞ্চের। ১৯৯৭ সাল থেকে শব্দদূষণের প্রতিবাদ করতে গিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে ২০০৯ সাল থেকে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ২১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি দিয়ে এই মামলাগুলি ফের খোলার আবেদন জানিয়েছে সবুজ মঞ্চ। দোষীদের শাস্তির দাবিও করা হয়েছে। 

Advertisement