Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণ দিনাজপুরে পুজোর দিনগুলিতে রাতে সরকারি বাস চালানোর দাবি

সন্ধ্যা লাগলেই দক্ষিণ দিনাজপুর জেলায় বন্ধ  হয়ে যায় সরকারি বাস পরিষেবা।

দক্ষিণ দিনাজপুরে পুজোর দিনগুলিতে রাতে সরকারি বাস চালানোর দাবি
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: সন্ধ্যা লাগলেই দক্ষিণ দিনাজপুর জেলায় বন্ধ  হয়ে যায় সরকারি বাস পরিষেবা। তাই পুজোর দিনগুলিতে রাতে পুজো স্পেশাল সরকারি বাস চালানোর দাবি উঠছে। সন্ধ্যার পর শর্ট রুট থেকে শুরু করে দূরপাল্লার যোগাযোগ তলানিতে ঠেকেছে। 

Advertisement

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি) পুজোর মুখে স্পেশাল বাস পরিষেবা চালু করলেও এই জেলার তা হয়নি। জেলায় প্রতি বছর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিলি ব্লক, জেলা সদর বালুরঘাট ও মহকুমা শহর গঙ্গারামপুরে প্রচুর বিগ বাজেটের পুজো হয়। 
হরিরামপুর, বংশীহারি, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, তপনের বাসিন্দারা রাতে বালুরঘাট, হিলিতে পুজো দেখতে বের হন। কিন্তু পুজোর মুখে দর্শনার্থীদের একমাত্র ভরসা ভাড়া গাড়ি। অনিচ্ছা সত্ত্বেও গ্রুপ বানিয়ে শেয়ারে ছোট গাড়ি নিয়ে বিগ বাজেটের পুজো দেখতে যেতে হয়। তপনের বাসিন্দা সোমেন রায়, গোপাল মণ্ডল বলেন, জেলায় রাতে কোনও বাস পরিষেবা চালু নেই। বাধ্য হয়ে আমরা গ্রুপ বানিয়ে গাড়ি ভাড়া করে বালুরঘাট, হিলি ও গঙ্গারামপুরে রাতভর পুজো দেখি। এতে অনেক টাকা খরচ হয়। সরকারি রাস থাকলে সুবিধা হতো। 
এনবিএসটিসি’র বালুরঘাট ডিপো ইনচার্জ অশোক চক্রবর্তী বলেন, জেলার জন্য পুজো স্পেশাল বাস চালানোর বিষয়ে বোর্ডের মিটিংয়ে জানানো হবে। জেলায় সন্ধ্যার পর শর্টরুট ও উত্তরবঙ্গের জেলার সঙ্গে যোগাযোগ করার মতো বর্তমানে কোনও বাস পরিষেবা চালু নেই। সংস্থার বোর্ড অফ ডিরেক্টরের সদস্য তোরাফ হোসেন মণ্ডল বলেন, পুজোর মুখে জেলার কোথা থেকে বাস চালাতে হবে, সেটা জানা নেই। আমাদের কাছে কেউ এনিয়ে কিছু বলেনি। যদি চালানোর প্রয়োজন থাকে তবে বিষয়টি নিয়ে আলোচনা করে দেখা হবে।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ