Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লি বিশ্ববিদ্যালয়: আজ ছাত্র সংসদ নির্বাচনের গণনা

আজ, শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের গণনা এবং ফলাফল। কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যেকোনো বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি হাইকোর্ট।

দিল্লি বিশ্ববিদ্যালয়: আজ ছাত্র সংসদ নির্বাচনের গণনা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের গণনা এবং ফলাফল। কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যেকোনো বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি হাইকোর্ট। শুক্রবার ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনই এসংক্রান্ত নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়। নির্বাচনি প্রচারে নিয়মভঙ্গের জন্য নোটিস পাঠানো হয়েছে ছাত্র সংসদ ভোটের ১৪০ জন প্রার্থীর কাছেই। তবে দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারে বারবার নিয়মভঙ্গের অভিযোগ ওঠায় শুক্রবার ভোট গ্রহণ হয়েছে কড়া নিরাপত্তায়। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা একাধিক কলেজে ভোট গ্রহণ পর্ব চলার সময় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হয়েছে। বিভিন্ন কলেজে এবং দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যাতেই কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই দাবি করেছে, নির্বাচনে বড়োসড়ো ব্যবধানে হারতে চলেছে পদ্মশিবিরের সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। কিন্তু এদিন দিল্লি বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা যেসব কলেজে নির্বাচন হয়েছে, সন্ধ্যা থেকে প্রকাশিত হতে থাকা সেই ফলাফলগুলিতে দেখা যাচ্ছে, অধিকাংশ কলেজেই ছাত্র সংসদের সবক’টি পদে জয় পেয়েছে বিদ্যার্থী পরিষদ। দু’টি কলেজে ফল ভালো হয়েছে বামেদেরও। কিন্তু কংগ্রেসের ফলাফল আশাব্যঞ্জক নয়। যদিও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল তাদের পক্ষেই যাবে বলে দাবি করেছে এনএসইউআই। একই দাবি করেছে যুযুধান অপর দুই 

Advertisement

পক্ষই। আজ সকাল সাড়ে ৮টা থেকে শুরু গণনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ