দ্বিতীয় দিনের আন্দোলনের আগেই ককরোচ প্রধান অভিজিৎ দিপকে সহ দুই নেতাকে সতর্কতামূলক গ্রেপ্তার দিল্লি পুলিশের
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৯:২৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১১ অক্টোবর: আজও ককরোচরা যন্তর-মন্তরে আন্দোলের ডাক দিয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই বিক্ষোভ রোজ চলতে থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সেই মতো আজও উত্তাপ বাড়ছে রাজধানীর। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এর মাঝেই আজ আরও কড়া পদক্ষেপ নিল দিল্লি পুলিশ। রবিবার যন্তর মন্তরে দ্বিতীয় দিনের আন্দোলন শুরুর আগেই বিক্ষোভ ঘিরে সম্ভাব্য অশান্তি এড়াতে তিন আন্দোলনকারীকে সতর্কতামূলকভাবে আটক করল তাঁরা। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দিপকে এবং সংগঠনের আরও দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই পুলিশের এই আগাম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Advertisement

তিন নেতার অনুপস্থিতিতেও অবশ্য আন্দোলন থামানোর ইঙ্গিত নেই। সিজেপি নেতা আজিঙ্কা সিন্ধে জানিয়েছেন, আজও বিক্ষোভকারীরা যন্তর-মন্তরের দিকে মিছিল করে এগোবেন। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

তিন নেতাকে আটক করা এবং শনিবার বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে হেফাজতে নেওয়ার পরেও পিছু হটতে নারাজ সিজেপি। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং কারচুপির অভিযোগে দায়বদ্ধতা নিশ্চিত না হওয়া পর্যন্ত পথে নামবেন প্রতিবাদীরা।