মমতাকে নোটিস দিল্লি পুলিশের
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাক্ষ্যগ্রহণের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়কে নোটিস পাঠিয়েছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ। সোমবার দুপুরে কালীঘাটে মমতার বাড়িতে এসে এই নোটিস দিয়ে যান পুলিশ অফিসাররা। ২০১৩ সালের ৪ এপ্রিল একটি মামলায় মমতার সাক্ষ্য নিতে চায় পুলিশ। মমতার পক্ষে সুবিধাজনক স্থানেই এই সাক্ষ্য নিতে রাজি তারা। কিন্তু ১৩ বছরের পুরানো একটি মামলায় হঠাৎ এখন কেন সাক্ষ্য চাওয়া হচ্ছে? এই প্রশ্নে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। মমতাপন্থী আইনজীবী অর্ক নাগ বলেন, নোটিসের বিষয়ে আমরা জানতে পেরেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজন মতোই পদক্ষেপ করা হবে।

Advertisement