Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬

ভয়াবহ বৃষ্টির জেরে বিপর্যস্ত দিল্লি, মৃত কমপক্ষে ৪, দেরিতে উড়বে প্রায় ২০০ বিমান

বৃহস্পতিবার সন্ধের পর ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে কলকাতা ও শহরতলি। ব্যাপক বৃষ্টিপাত হয়েছে রাজ্যের অন্য জেলাগুলিতেও। শুক্রবার ভোরে সেই ছবি ধরা পড়ল রাজধানী দিল্লিতে। ব্যাপক ধুলোর ঝড় ও সঙ্গে বৃষ্টির দাপটে বিপর্যস্ত রাজধানী দিল্লির জনজীবন।

ভয়াবহ বৃষ্টির জেরে বিপর্যস্ত দিল্লি, মৃত কমপক্ষে ৪, দেরিতে উড়বে প্রায় ২০০ বিমান
  • ২ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: বৃহস্পতিবার সন্ধের পর ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে কলকাতা ও শহরতলি। ব্যাপক বৃষ্টিপাত হয়েছে রাজ্যের অন্য জেলাগুলিতেও। শুক্রবার ভোরে সেই ছবি ধরা পড়ল রাজধানী দিল্লিতে। ব্যাপক ধুলোর ঝড় ও সঙ্গে বৃষ্টির দাপটে বিপর্যস্ত রাজধানী দিল্লির জনজীবন। তীব্র ঝড়ের জেরে গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ব্যাপক ঝড়ের দাপটে দিল্লির জাফরপুর কালান এলাকায় একটি বাড়ির উপর ভেঙে পড়ে গাছ। যার জেরে একই পরিবারের তিন শিশুসহ মৃত্যু হয়েছে মোট ৪ জনের। জানা গিয়েছে, ঝড়ের সময় জ্যোতি নামে এক মহিলা, তাঁর স্বামী অজয় ও তিন সন্তান নিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন। ব্যাপক হাওয়ার দাপটে একটি নিম গাছ ঘরের উপর এসে পড়ে। দুর্ঘটনার জেরে জ্যোতিসহ তিন শিশুর মৃত্যু হয়। অল্পবিস্তর জখম হন অজয়ও।

মৃত্যুর ঘটনা ছাড়াও, বৃষ্টিতে রীতিমতো কাবু হয়ে পড়েছে রাজধানী। দিল্লি ও এনসিআর-এর একাধিক এলাকা এখনও জলমগ্ন। বেশ কিছু যানবাহনের অর্ধেক চাকা থাকছে জলের তলায়।

অন্যদিকে, ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় ২০০টি বিমান দেরিতে উড়ান নিয়েছে। এছাড়াও, একাধিক বিমান ঘুরপথে চালাতে বাধ্য হচ্ছে এয়ারলাইন্সগুলি। পাশাপাশি, ভারী বৃষ্টির জন্য দেরিতে চলছে দিল্লি ডিভিশনের প্রায় ১৫-২০টি ট্রেনও।  

Advertisement
সম্পর্কিত সংবাদ