Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় কোকেন সহ ধৃত দিল্লির মাদক কারবারি

সায়েন্স সিটি সংলগ্ন বাইপাসের এক পাঁচতারা হোটেলের সামনে থেকে প্রায় ৫৩ গ্রাম কোকেন এবং নগদ নয় লক্ষ টাকা সহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করল লালবাজার।

কলকাতায় কোকেন সহ ধৃত দিল্লির মাদক কারবারি
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সায়েন্স সিটি সংলগ্ন বাইপাসের এক পাঁচতারা হোটেলের সামনে থেকে প্রায় ৫৩ গ্রাম কোকেন এবং নগদ নয় লক্ষ টাকা সহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করল লালবাজার। শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ সোর্সের দেওয়া নিখুঁত তথ্যের ভিত্তিতে লালবাজারের নারকোটিক শাখার গোয়েন্দারা এই আন্তঃরাজ্য মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেন। ধৃতের নাম মহম্মদ নাসিম ওরফে মহম্মদ নাসেম (৪৭)। ওই ব্যক্তি বিহারের সমস্তিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। যদিও বর্তমানে তিনি দক্ষিণ দিল্লিতে থাকছিলেন। 

Advertisement

অতি সম্প্রতি লালবাজারের গোয়েন্দাদের কাছে খবর ছিল, দিল্লি থেকে কোকেন ডেলিভারি দিতে কলকাতায় আসছেন এক কারবারি। এই তথ্যের ভিত্তিতে নজরদারি চলছিল। নজরদারি চালাতে গিয়ে গোয়েন্দারা জানতে পারেন, শিয়ালদহ স্টেশন সংলগ্ন এক হোটেলে ডেরা বেঁধেছেন ওই মাদক কারবারি। শনিবার বিকালে সায়েন্স সিটি সংলগ্ন বাইপাসের এক পাঁচতারা হোটেলের সামনে প্রায় ১৮ লাখ টাকা দামের কোকেনের হাতবদল হবে।
 এই ‘ইনপুটের’-র ভিত্তিতে লালবাজারের গোয়েন্দারা আগে থেকে ফাঁদ পেতে অপেক্ষা করছিলেন। কোকেন ডেলিভারির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় মহম্মদ নাসিম ওরফে মহম্মদ নাসেমকে। ধৃতকে তল্লাশি চালিয়ে গোয়েন্দারা চারটি ক্যাপসুল উদ্ধার করেন। প্রতিটি ক্যাপসুলে এই কোকেন লুকিয়ে রাখা ছিল। পাশাপাশি ধৃতের কাছ থেকে একটি স্মার্ট ফোন এবং নগদ নয় লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। 
উল্লেখ্য, গত ১৯ আগস্ট এক মামলার পরিপ্রেক্ষিতে পূর্ব কলকাতার ট্যাংরা, এন্টালি এলাকায় মাদককের রমরমা কারবার নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পুলিশ কমিশনার অজয় নন্দাকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে।  তারপরই কোকেনের মতো তথাকথিত ‘বড়লোক’দের মাদক উদ্ধারে সাফল্য পেল লালবাজার।

Advertisement
সম্পর্কিত সংবাদ