Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় ১ বছরেই বেহাল জলের প্রকল্প, ভোগান্তি

দেগঙ্গায় ১ বছরেই বেহাল জলের প্রকল্প, ভোগান্তি
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বছরখানেক আগে সরকারি টাকায় তৈরি হয়েছিল জল প্রকল্প। কিন্তু বর্তমানে সেই প্রকল্পের বেহাল দশা। চারপাশ ভরে গিয়েছে আবর্জনায়। জলের ট্যাঙ্কে বাসা বেঁধেছে বিষাক্ত কীটপতঙ্গ। ফলে দূরদূরান্ত থেকে জল নিয়ে আসতে হচ্ছে মানুষকে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ হাটের পাশে বসানো জলপ্রকল্প বেহাল থাকার ফলে ব্যবসায়ীদেরও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কবে এই সমস্যার সমাধান হবে, সেদিকে তাকিয়ে রয়েছে আমজনতা।

Advertisement

দেগঙ্গা ১ পঞ্চায়েতের অন্তর্গত দেগঙ্গা হাটে টাকি রোডের পাশেই এক বছর আগে তৈরি হয় জলপ্রকল্পটি। এজন্য খরচ হয়েছিল সাড়ে তিন লক্ষ টাকা। তৈরি হয়েছিল উঁচু জলের ট্যাঙ্কও। কিন্তু এক বছরের মধ্যেই বেহাল হয়ে পড়েছে এটি। চারদিক আগাছায় ভরে গিয়েছে। প্রকল্পের পাশে থাকা লোহার রেলিংও ভগ্নপ্রায়। এর ফলে নাকাল হতে হচ্ছে হাটে আসা মানুষ ও গ্রামের বাসিন্দাদের। বাধ্য হয়ে বাইরে থেকে জল কিনে ব্যবহার করতে হচ্ছে তাঁদের। স্থানীয় বাসিন্দা রাজু তালুকদার বলেন, বছরখানেক আগে এই প্রকল্পটি তৈরি হয়েছিল। কিন্তু তারপর থেকেই দফায় দফায় খারাপ হয়ে পড়ছে এটি। মানুষ কোনও উপকারই পাচ্ছে না। আমাদের অনুমান, কাজের মান খারাপ হওয়ার কারণেই এই সমস্যা। এর স্থায়ী সমাধান প্রয়োজন। এ নিয়ে ব্লক প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রকল্পটি সারাইয়ের ব্যবস্থা করা হবে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ