Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

পুরনো প্রস্তাবে রাজি দীপিকা

আরও একটি বিগবাজেটের ছবিতে কাজ করবেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবিতে থাকছেন তিনি। কয়েকদিন আগেই জানা গিয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন দীপিকা।

পুরনো প্রস্তাবে রাজি দীপিকা
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আরও একটি বিগবাজেটের ছবিতে কাজ করবেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবিতে থাকছেন তিনি। কয়েকদিন আগেই জানা গিয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন দীপিকা। সদ্য এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। এই আবহে শোনা যাচ্ছে, ‘স্পিরিট’ ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এর আগে ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবিতে প্রভাস আর দীপিকাকে দেখা গিয়েছিল। ফের ‘স্পিরিট’ ছবিতে সেটা ঘটতে চলেছে। ইতিমধ্যে এই ছবির জন্য চুক্তি স্বাক্ষর করেছেন দীপিকা। ‘অ্যানিমাল’-এর সাফল্যের পর থেকে ‘স্পিরিট’ সিনেমার কাজ শুরু করেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর আগে ২০২৪ সালে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। সেই সময় দীপিকার কাছে অফার গিয়েছিল। দীপিকা তখন অন্তঃসত্ত্বা ছিলেন। সে কারণে প্রস্তাবটি ফেরাতে বাধ্য হয়েছিলেন তিনি। তবে তখন অন্য কারণে শ্যুটিং শুরু করতে পারেননি সন্দীপ। তাই ফের দীপিকার কাছে ছবির প্রস্তাব নিয়ে গিয়েছেন পরিচালক। সূত্রের খবর, চিত্রনাট্য পছন্দ হয়েছে অভিনেত্রীর। প্রথমবার সন্দীপের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন অভিনেত্রী।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ