Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বন্যায় জলের তোড়ে ভেসে যাওয়া নিখোঁজ শিশুর পচাগলা দেহ উদ্ধার

বন্যায় জলের তোড়ে ভেসে যাওয়া নিখোঁজ চার বছরের শিশুর পচাগলা দেহ উদ্ধার হল। মৃতের নাম নিভিয়াঙ্ক নায়েক। বাড়ি...

বন্যায় জলের তোড়ে ভেসে যাওয়া নিখোঁজ শিশুর পচাগলা দেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর, ২০২৫ ১৩:১০
Prefer us on Google

বন্যায় জলের তোড়ে ভেসে যাওয়া নিখোঁজ চার বছরের শিশুর পচাগলা দেহ উদ্ধার হল। মৃতের নাম নিভিয়াঙ্ক নায়েক। বাড়ি নাগরাকাটার বামনডাঙা মডেল ভিলেজে। আগে তার দিদি নিভৃতি ও মা মঞ্জু নায়েকের দেহ উদ্ধার হয়েছে। তাদেরও বন্যায় ভেসে গিয়ে মৃত্যু হয়। পরিবারে একমাত্র বেঁচে গিয়েছেন মঞ্জুর স্বামী আকাশ নায়েক। তিনিও জলের তোড়ে ভেসে যাচ্ছিলেন। এলাকার বাসিন্দারা কোনওমতে তাঁকে উদ্ধার করেন। ফলে রক্ষা মেলে তাঁর। বন্যার জেরে শুধুমাত্র বামনডাঙা এলাকাতেই এই নিয়ে ১১ জনের মৃত্যু হল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ