বহরমপুর ও শক্তিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্র ও ২১৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। শক্তিপুর থানা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে বহরমপুরের তৃণমূল নেতা পাপাই ঘোষের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।