Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বদলির নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে দেবাশিস ও আসফাকুল্লা

বদলির নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে দেবাশিস ও আসফাকুল্লা
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্যদপ্তরের বদলির নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চিকিৎসক দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়া। সম্প্রতি দেবাশিসকে মালদহের গাজোল ও নাইয়াকে পুরুলিয়ায় বদলির নির্দেশ দেয় স্বাস্থ্যদপ্তর। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি স্মিতা দাস দে’র গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চে তাঁদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বর্তমানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বন্ধ রয়েছে। এটা অনৈতিক বদলি। তাই মামলা দায়েরের অনুমতি দেওয়া হোক। আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। অন্যদিকে, বদলি আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক সদস্য। মামলাকারীদের দাবি, ট্রান্সফার কমিটির এক-দু’জন সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায়  উদ্দেশ্যপ্রণোদিতভাবে দূরে বদলি করা হচ্ছে। উদাহরণ দিয়ে তাঁরা বলেন, নব মহাকরণে কর্মরত কটেজ ইন্ডাস্ট্রি বিভাগের আধিকারিক সুদীপ চন্দ্রকে বদলি করা হয়েছে আলিপুরদুয়ারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ