Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দাদাকে পিটিয়ে খুন, ১০ বছর সশ্রম কারাদণ্ড দুই খুড়তুতো ভাইয়ের

দাদাকে পিটিয়ে খুন, ১০ বছর সশ্রম কারাদণ্ড দুই খুড়তুতো ভাইয়ের
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গালিগালাজের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ খুড়তুতো দুই ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনার চারদিন পর প্রহৃতের মৃত্যু। মৃত যুবকের দুই ভাইকে দশ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ আদালতের। দোষীদের সাব্যস্ত সরিফুল শেখ ও মুন্না শেখ। শনিবার ডায়মন্ডহারবারের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জয়প্রকাশ সিং কারাদণ্ডের আদেশ ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাসের হাজতবাসের নির্দেশ দেন। 
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের ২৯ জানুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ ফলতা থানার মামুদপুর গ্রামে ঘটনাটি ঘটে। মারধরে গুরুতর জখম যুবককে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় কলকাতার টালিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে। তারপর নিয়ে যাওয়া হয় ফলতা স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই যুবকের মৃত্যু হয়। মৃতের পরিবার ফলতা থানায় অভিযোগ জানায়। পুলিস অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে। দুই অভিযুক্তকে গ্রেপ্তারও করে। সরকারি আইনজীবী সুদীপ হালদার জানান, পুলিস নির্দিষ্ট সময় আদালতে চার্জশিট পেশ করে। পরে চার্জ গঠন করে শুরু হয় মূল মামলা। সাক্ষ্য দিয়েছেন ১৭ জন। গ্রেপ্তারের কিছুদিন পর অভিযুক্তরা জামিন পান। মামলার বিচার প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত দুই যুবকের বিরুদ্ধে আদালত সাজা ঘোষণা করে।                                           
Advertisement
সম্পর্কিত সংবাদ