Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

দাদু হচ্ছেন সুনীল

দাদু হচ্ছেন সুনীল
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
জল্পনা ছিলই। তাতে সিলমোহর পড়ল। দাদু হচ্ছেন অভিনেতা সুনীল শেট্টি। শুক্রবার ক্রিকেট তারকা কেএল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টির জানালেন, বাবা-মা হতে চলেছেন তাঁরা। ২০২৫ আসছে তাঁদের প্রথম সন্তান। কয়েক মাসে আগে একটি অনুষ্ঠানে সুনীলকে প্রশ্ন করা হয়েছিল, ‘দাদু হলে আপনার আচরণ কেমন হবে?’ তিনি জানিয়েছিলেন, পরের সিজনে যখন আসবেন, তখন দাদুর মতো হেঁটে দেখাবেন। তা থেকেই শুরু হয় যাবতীয় জল্পনা। তাতে সিলমোহর দিলেন রাহুল-আথিয়া। উল্লেখ্য, সদ্য শ্যুটিং চলাকালীন আহত হয়েছিলেন সুনীল। যদিও পরবর্তীতে তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, আঘাত গুরুতর নয়।   
Advertisement
সম্পর্কিত সংবাদ