Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে সঙ্গীতশিল্পী রাফতার, পাত্রী কে? রয়েছে কলকাতা-যোগ

নতুন বছরের শুরুতেই নতুন ইনিংস শুরু করলেন সঙ্গীতশিল্পী রাফতার। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন এই তারকা র‍্যাপার। ফ্যাশন স্টাইলিস্ট মনরাজ জাওয়ান্ডার সঙ্গে সম্প্রতি তাঁর শুভ পরিণয় সম্পন্ন হয়েছে।

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে সঙ্গীতশিল্পী রাফতার, পাত্রী কে? রয়েছে কলকাতা-যোগ
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই, ৩১ জানুয়ারি: নতুন বছরের শুরুতেই নতুন ইনিংস শুরু করলেন সঙ্গীতশিল্পী রাফতার। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন এই তারকা র‍্যাপার। ফ্যাশন স্টাইলিস্ট মনরাজ জাওয়ান্ডার সঙ্গে সম্প্রতি তাঁর শুভ পরিণয় সম্পন্ন হয়েছে। পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ফের সাত পাকে বাঁধা পড়লেন এই তারকা র‍্যাপার। তবে আনুষ্ঠানিকভাবে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানাননি রাফতার। কিন্তু তাঁর বিয়ের একাধিক ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Advertisement
রাফতারের দ্বিতীয় স্ত্রী মনরাজের জন্ম কলকাতায়। তবে কর্মসূত্রে তিনি মুম্বইতেই থাকেন। তাঁদের যে ছবিগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে দু’জনকে দেখা গিয়েছে। তাছাড়া তাঁদের সঙ্গীত অনুষ্ঠানের একটি ভিডিও সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে রাফতার এবং মনরাজকে গানের তালে নাচতে দেখা গিয়েছে। তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই রাফতারকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তাঁর অগণিত অনুরাগী।
Advertisement
সম্পর্কিত সংবাদ