Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

দ্বিতীয় গেমে ড্র গুকেশের

দ্বিতীয় গেমে ড্র গুকেশের
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সিঙ্গাপুর: দাবার ফিডে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পয়েন্টের খাতা খুললেন ডি গুকেশ। মঙ্গলবার ম্যারাথন লিগের দ্বিতীয় ম্যাচে ডিং লিরেনের বিরুদ্ধে ড্র করলেন ভারতীয় দাবাড়ু। ম্যাচের নিষ্পত্তি হল ২৩ চালে। এর ফলে ১.৫০- ০.৫০ ব্যবধানে এগিয়ে চীনের বিশ্ব চ্যাম্পিয়ন। এদিন কালো ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন গুকেশ। প্রথম থেকেই দ্রুত চাল দিয়ে ভারতীয় দাবাড়ুকে চাপে ফেলার চেষ্টা করেন লিরেন। তবে বুদ্ধিমত্তার সঙ্গে সেই রণকৌশলে জল ঢেলে দিলেন গুকেশ। ম্যাচ শেষে তাঁর মন্তব্য, ‘বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে কালো ঘুঁটি নিয়ে ড্র খারাপ নয়। এই আত্মবিশ্বাস আগামী ম্যাচে কাজে লাগবে।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ