Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

দ্বৈরথে  হৃতিক-অজয়

দ্বৈরথে  হৃতিক-অজয়
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
অজয় দেবগণের বিপরীতে দেখা যাবে হৃতিক রোশনকে। না, দু’জনেই নায়কের ভূমিকায় থাকছেন না। বরং হৃতিককে দেখা যাবে খলচরিত্রে। পরিচালক ওম রাউতের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন অজয়। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ওম ও অজয়। এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল সইফ আলি খানকে। ফের আরও একজন ঐতিহাসিক চরিত্রকে কেন্দ্র করে ছবি তৈরির পরিকল্পনা করা হচ্ছে। সেখানেও খলচরিত্রে চমক দিতে চান তাঁরা। তাই খলচরিত্রের জন্য অনুরোধ গিয়েছে হৃতিকের কাছে। অজয় ও ওম প্রাথমিকভাবে মারাঠা যোদ্ধা বাজি প্রভু দেশপান্ডের উপর ভিত্তি করে ছবিটি তৈরি করতে চেয়েছিলেন। পবন খিন্দের যুদ্ধে চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন তিনি। তবে সেই ছবির কাজ বেশি দূর এগয়নি। এ জন্য অন্য কোনও ঐতিহাসিক চরিত্রের উপর কাজ করবেন নির্মাতারা। বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির কাজ। চলছে চিত্রনাট্য লেখা।
Advertisement
সম্পর্কিত সংবাদ