Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরায় ২টি সমবায়ে প্রার্থী দিতে পারল না বিরোধীরা

ডেবরায় ২টি সমবায়ে প্রার্থী দিতে পারল না বিরোধীরা
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার দু’টি সমবায় ভোটে প্রার্থী দিতে পারল না বিরোধীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। আগামী ১৭ মার্চ জোতহাড়ো সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। পরের দিন ১৮ মার্চ চকমাধুরী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হবে বলে ঠিক হয়েছিল। দু’টি সমবায়েই ন’টি করে আসন। মঙ্গলবার শেষ দিনে শাসকদল ছাড়া অন্য কোনও বিরোধী দল মনোনয়নপত্র জমা দেয়নি। তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর বলেন, বিরোধীরা কোনও প্রার্থী দিতে পারেনি। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, এখানকার বিষয়টা জানা নেই। তবে কোনও কোনও জায়গায় আমরা প্রার্থী দিচ্ছি। তৃণমূলের মলিহাটি অঞ্চল সভাপতি শ্যামসুন্দর মাইতি বলেন, এই দু’টি সমবায়ে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। কিছুদিন আগে পূর্বদ্বারখোলা সমবায়েও আমরা জয়ী হয়েছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ