Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরা ও পিংলায় নানা অনুষ্ঠানের মধ্যে  দিয়ে নেতাজির জন্মজয়ন্তী পালিত

ডেবরা ও পিংলায় নানা অনুষ্ঠানের মধ্যে  দিয়ে নেতাজির জন্মজয়ন্তী পালিত
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার ডেবরায় পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। ট্যাবাগেড়িয়া থেকে শুরু হয়ে পাঁচগেড়িয়ায় গিয়ে শেষ হয়। ব্লক সভাপতি প্রদীপ কর বলেন, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ থেকেও প্রতিযোগীরা এসেছিলেন। এদিনই ডেবরার বালিচকে নেতাজী সুভাষচন্দ্র বসু ও জাতীর জনক মহাত্মা গান্ধীর মৃর্তি উদ্বোধন হয়। আদি বালিচক উৎসব কমিটির উদ্যোগে এই মূর্তি দুটি বসানো হয়। জেলাপরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ও বিডিও প্রিয়ব্রত রাড়ি উপস্থিত ছিলেন। 
Advertisement
পিংলায় ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অপরাজিতা বিলের সমর্থনে একটি মিছিল এলাকা পরিক্রমা করে। মিছিল থেকে অপরাজিতা বিল কার্য্যকর করার দাবি তোলা হয়। ব্লক তৃণমূল সভাপতি শেখ সবেরাতি বলেন, মিছিলে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সবং সজনীকান্ত কলেজে নেতাজির প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী মানস ভুঁইয়া। এদিন তিনি আদাসিমলা দেশপ্রাণ বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানেও যোগ দেন। খড়্গপুর পুরসভার উদ্যোগে নেতাজির প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান চেয়ারপার্সন কল্যাণী ঘোষ। তোলা হয় জাতীয় পতাকাও।
Advertisement
সম্পর্কিত সংবাদ