Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ডুবন্ত বাংলাদেশি বার্জ দেখতে ভিড়

ডুবন্ত বাংলাদেশি বার্জ দেখতে ভিড়
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এডি বছিরুদ্দিন কাজি। ডুবন্ত ওই বাংলাদেশি বার্জটিই এখন বাঁশবেড়িয়ার মানুষের আকর্ষণের কেন্দ্রে। রোজই প্রচুর মানুষ ডুবতে বসা ওই বার্জটিকে দেখতে পাড়ে ভিড় করছেন। কারিগর নিয়ে আসা হলেও বার্জের তলা ফেটে যাওয়ার সমস্যা এখনও সারানো হয়নি। সন্দেশখালি থেকে আসা কারিগরদের দাবি, আরও দিন পাঁচেক সময় লাগবে। ততদিনে বার্জটি গঙ্গায় তলিয়ে যাবে কি না, তা অবশ্য নিশ্চিত করে কেউই বলতে পারেননি। প্রসঙ্গত, দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের ছাই নিয়ে ফিরে যাওয়ার পথে বাঁশবেড়িয়া ধোপাঘাটের কাছে মাঝগঙ্গায় বার্জের তলায় ফাটল ধরে। তারপর থেকেই সেটি সেখানেই আটকে আছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ