Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দেবকে শুভেচ্ছা

দেবকে শুভেচ্ছা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের দাবি ওঠার প্রায় ৭০বছর পর খাতায়-কলমে কাজ শুরু করার পিছনে অনেকটাই কৃতিত্ব ঘাটালের সাংসদ দীপক অধিকারীর(দেব)। কারণ, ২০২৪সালের লোকসভা নির্বাচনের আগে দেব দলের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকরী করার বিষয়ে দাবি তুলে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন। তা না করলে এত তাড়াতাড়ি ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হতো না বলে সর্বস্তরের মানুষ স্বীকার করেন। তাই রবিবার ঘাটাল শহরের টাউন হলে  কমিটির বৈঠক শেষে ‘ঘাটাল মাস্টারপ্ল্যানের রূপকার’ দেবকে শুভেচ্ছা জানান সাংসদ প্রতিনিধি রামপদ মান্না ও সাংসদের পরিবারের সদস্যরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ