Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ডোভার লেনের প্রতিযোগিতা

ডোভার লেনের প্রতিযোগিতা
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
প্রতি বছর শীতকালীন সঙ্গীত মহোৎসবের কেন্দ্রে থাকে ‘দ্য ডোভার লেন মিউজিক কনফারেন্স।’ ২০২৫-এ এই উৎসব পা দেবে ৭৩ বছরে। আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে এই উৎসব। তার আগে এক অভিনব উদ্যোগ নিল ডোভার লেন মিউজিক অ্যাকাডেমি। আয়োজিত হল তিনদিন ব্যাপী প্রতিযোগিতা ‘অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ কনটেস্ট’। ১৬-২২ বছর ও ১৬-২৪ বছর বয়সিদের নিয়ে দু’টি বিভাগ ছিল। বহু বছর ধরেই এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছিলেন ৬৪২ জন প্রতিযোগী। দিল্লি, ঝাড়খণ্ড, আমেদাবাদের সঙ্গে এবার জম্মু থেকেও প্রতিযোগীরা এসেছিলেন। কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত ও নাচের বিভিন্ন ধারার উপর এই প্রতিযোগিতা ছিল। ফলপ্রকাশ হবে আগামী ৪ জানুয়ারি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। এছাড়াও ডোভার লেন একটি পিরিয়ডিক্যাল প্রোগ্রামের আয়োজন করে, যেখানে অংশ নেওয়ার সুযোগ পাবেন প্রথম স্থানাধিকারীরা। বিভিন্ন সময় তাঁদের মূল কনফারেন্সেও সুযোগ দেওয়া হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ