Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিভাইডারে ধাক্কা বাসের, চাঞ্চল্য

ডিভাইডারে ধাক্কা বাসের, চাঞ্চল্য
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ডায়মন্ডহারবার রোডে দুর্ঘটনা। পোড়া অশ্বত্থতলায় বেপরোয়া বাস ধাক্কা দিল ডিভাইডারে। দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তার জেরে গুরুতর জখম হলেন বাসের চালক। পুলিস জানিয়েছে, তাঁর নাম রাহুল মাঝি (২৭)। মহেশতলা বাসিন্দা তিনি। পুলিস জানিয়েছে, ১২সি/১ রুটের বাস চালান যুবক। বাসটি পৈলানের দিকে যাচ্ছিল। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। তাঁর বাঁ পায়ে গুরুতর চোট লাগে। বাসটিকে আটক করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ