Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ধুলোমাখা রানিদের রাজত্বে

একাধিক নয়, অন্তত একজন মানুষের জন্য কিছু করতে পারাটাই অনেক। তার জন্য চাই সদিচ্ছা। সংবেদনশীলতা ও সহমর্মিতা। এমনই এক সদর্থক ভাবনা থেকে তৈরি হয়েছে ইংরেজি ভাষার  ছবি ‘ডান্সিং উইথ রানি’।

ধুলোমাখা রানিদের রাজত্বে
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• একাধিক নয়, অন্তত একজন মানুষের জন্য কিছু করতে পারাটাই অনেক। তার জন্য চাই সদিচ্ছা। সংবেদনশীলতা ও সহমর্মিতা। এমনই এক সদর্থক ভাবনা থেকে তৈরি হয়েছে ইংরেজি ভাষার  ছবি ‘ডান্সিং উইথ রানি’। ছবিটির যুগ্ম পরিচালক প্রণবেশ চন্দ্র ও রাজ পিল্লাই। আমেরিকা প্রবাসী রাজ পিল্লাই ছবিটির কাহিনিকার ও প্রযোজক। পরিচালক প্রণবেশের এটি তৃতীয় ছবি। তাঁর কথায়, ‘আমরা প্রতিদিন বিশাল কিছু করার কথা ভাবতে গিয়ে কোনও কিছুই করে উঠতে পারি না। তার বদলে মাদার টেরিজার ভাষায় বলতে গেলে বলব, একজনের জন্য করো।’ যেমন, গল্পের অন্যতম মুখ্য চরিত্র এমিলি, মার্কিন নাগরিক। বাবার সঙ্গে ভারতীয় মায়ের জন্মভূমিতে এসে আদিবাসী শিশু রানির বিদ্যালয়কে প্রোমোটারের কবল থেকে মুক্ত করার লড়াই শুরু করে। কোভিড কালে বন্ধ হয়ে যাওয়া স্কুলটিতে একদা তার মা পড়ত। প্রণবেশের ভাষায়, এ’কজনের জন্য করলেই পরোক্ষে অনেকের জন্য করা হয়ে যায়।’ ইন্দো-আমেরিকা দুই দেশের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে রয়েছেন সুব্রত দত্ত, সুদীপ মুখোপাধ্যায়, শ্রেয়া সিনহা, এলিজাবেথ পিল্লাই, ম্যাক্সওয়েল স্কট, পূরব শীল আচার্য প্রমুখ। আগামী অক্টোবরে মার্কিন মুলুকে ছবিটি  মুক্তি পাবে। ভারতে আপাতত মুক্তির ভাবনা নেই। বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটা পাঠানো পরিকল্পনা রয়েছে বলে জানালেন প্রণবেশ।

Advertisement

প্রিয়ব্রত দত্ত

Advertisement
সম্পর্কিত সংবাদ