• ভরতনাট্যম নৃত্যশিল্পী প্রেরণা গঙ্গোপাধ্যায় এবং ঠাকুরপুকুর চিদানন্দ ডান্স অ্যাকাডেমি সম্প্রতি মধুসূদন মঞ্চে ‘অঙ্কুরণ ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছিল। ভরতনাট্যম নৃত্যশৈলীর ওপর আধারিত আলারিপ্পু দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সেদিনের সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘শ্যামা’। মুখ্য ভূমিকায় ছিলেন প্রেরণা গঙ্গোপাধ্যায়। বজ্রসেন-এর ভূমিকায় ছিলেন রুদ্রাভ নিয়োগী। উত্তীয়-র ভূমিকায় বিশ্বপ্রতিম বোস পারফর্ম করেন। সকলের উপস্থাপনা ছিল মনোগ্রাহী।



