Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নৃত্য সমারোহ

সম্প্রতি রবীন্দ্র সদনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করল সাউথ কলকাতা নৃত্যাঙ্গন

নৃত্য সমারোহ
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি রবীন্দ্র সদনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করল সাউথ কলকাতা নৃত্যাঙ্গন। আনুমানিক ২০০ শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হল সংস্থার উনিশতম বার্ষিক নৃত্যানুষ্ঠান। বিশিষ্ট অতিথি গুরু থাঙ্কমণি কুট্টি, বিশ্বভারতীর কথাকলি প্রফেসর টি শংকরনায়ারণ, ঊর্মিলা ভৌমিক সহ বিশিষ্টদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানে অন্যমাত্রা যোগ করে। সঞ্চালনায় ছিলেন শ্রীতমা গুপ্ত। গণেশ বন্দনা, কৃষ্ণ ভজন সহ একাধিক অনুষ্ঠানে মুগ্ধ হন দর্শক। বিশেষ আকর্ষণ ছিল গুরু ঝিনুক মুখোপাধ্যায় সিনহা ও তাঁর নৃত্যাঙ্গনের সুযোগ্য শিক্ষিকাদের উপস্থাপিত ‘শক্তিরূপেণ সংস্থিতা’ অনুষ্ঠান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ